,

নয় মাসের সন্তানকে গলা কেটে হত্যায় মায়ের যাবজ্জীবন

news-image

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দাম্পত্য কলহের জেরে ৯ মাসের শিশুসন্তানকে গলা কেটে হত্যার দায়ে মুক্তা খাতুন (২১) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামির নাম মুক্তা খাতুন (২১)। তার বাড়ি উপজেলার জোতপাড়া গ্রামে।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ এপ্রিল রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে দাম্পত্য কলহের জেরে ৯ মাসের শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছেন মুক্তা খাতুন। নিহত ওই শিশুর নাম মাহমুদ উল্লাহ।

এর একদিন পর ২৯ এপ্রিল এ ঘটনায় বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন নিহত শিশুর বাবা আবদুল্লাহ আল মামুন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা