শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেট নির্বাচনে লড়বেন ট্রাম্পের পুত্রবধূ !

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা নর্থ ক্যারোলিনার সিনেট নির্বাচনে লড়বেন বলে জানা গেছে।

সম্প্রতি ফ্লোরিডায় নিজের রিসোর্ট মার-এ-লাগোতে কুকুর রক্ষায় আয়োজিত একটি তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানে আচমকা হাজির হন সদ্য-সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

সেখানে তার ভক্ত-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আগামী সিনেট নির্বাচনে লড়তে পারেন তার ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী লারা ট্রাম্প। খবর দ্য ডেইলি মেইলের।

লারা ট্রাম্প অবশ্য এখন পর্যন্ত সিনেট নির্বাচনে লড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। কিন্তু ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যানও করেননি।

ডেইলি মেইল জানায়, স্থানীয় সময় শুক্রবার রাতে ‘বিগ ডগ র‌্যাঞ্চ রেসকিউ’র তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানে আচমকা মঞ্চে হাজির হন ট্রাম্প। সেখানে দেওয়া তার তাৎক্ষণিক বক্তব্য টুইটারে শেয়ার করেছেন অনেকে।

ট্রাম্প বলেন, আমি লারাকে ধন্যবাদ দিতে চাই। সে অসাধারণ। এর পরই তিনি ঘোষণা করেন, ২০২২ সালে নর্থ ক্যারোলিনার সিনেট আসন থেকে নির্বাচনে লড়ার ব্যাপারে ভাবছেন লারা।

এখনও নর্থ ক্যারোলিনার সিনেট আসনে লড়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি লারা। বর্তমানে আসনটির সিনেটর হিসেবে আছেন রিপাবলিকান রিচার্ড বার। তবে আগামী বছর মেয়াদ শেষ হলে আসনটি ছেড়ে অবসরে যাচ্ছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা