,

স্ত্রী-কন্যাকে ধর্ষণের হুমকি দিয়ে ৩০ লাখ টাকার মালামাল লুট

news-image

অনলাইন ডেস্ক : ফেনীর সোনাগাজীতে স্ত্রী-কন্যাকে ধর্ষণের হমকি দিয়ে মোশারফ হোসেন মৃধা নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃধা বাড়িতে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, সুজাপুর গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা, ঢাকার (ব্যবসায়ী) নাজরান গ্রুপ অব কম্পানির চেয়ারম্যান মোশারফ হোসেন মৃধার বসত ঘরের জানালার গ্রিল কেটে রাত সাড়ে ৩টার দিকে ১০-১৫ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল ঘরে প্রবেশ করে। এসময় তার স্ত্রী ও স্কুলপড়ুয়া কন্যাকে ধর্ষণের হুমকি দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে রক্ষিত জমি বিক্রির নগদ ১৭ লাখ টাকা, ২২ ভরি স্বর্ণ ও দুটি মোবাইল ফোন লুটে নেয়।

এ ঘটনায় মোশারফ হোসেন মৃধা বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রহিম সরকার বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। শিগগিরই আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা