,

মেসি জাদুতে বড় জয় পেল বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : মৌসুমে কিছুই না জেতার শঙ্কায় ছিল বার্সেলোনা। কিন্তু লিওনেল মেসির জাদুতে কাতালানদের সামনে এখন ডাবল জেতার সুযোগ। সোমবার রাতের ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি হুয়েস্কার বিপক্ষে জোড়া গোল করেছেন। তার জাদুতে ঘরের মাঠে ৪-১ গোলে জিতেছে বার্সা।

রোনাল্ড কোম্যানের দল এখন হয়ে উঠেছে লা লিগা শিরোপার বড় দাবিদার। শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে সমান ম্যাচ খেলে তারা মাত্র তিন পয়েন্ট পিছিয়ে আছে। অন্যদিকে সমান ম্যাচ খেলে রিয়ালের চেয়ে মেসিরা এগিয়ে দুই পয়েন্টে।

এপ্রিলে এল ক্লাসিকো এবং মে’র বার্সেলোনা-অ্যাথলেটিকো মাদ্রিদ লড়াই দিয়েই তাই হতে পারে চলতি মৌসুমের লা লিগার শিরোপার সুরহা।

হুয়েস্কার বিপক্ষে গোল করা বার্সার তরুণ স্প্যানিশ ডিফেন্ডার অস্কার মিনগুয়েজাকে নিয়ে মেসি-বুসকেটসদের উদযাপন। ছবি: এএফপি
সোমবার রাতের এই ম্যাচে ১৩ মিনিটে প্রথম গোল করেন বার্সার ইতিহাস সেরা ফুটবলার মেসি। এরপর ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন অ্যান্তোনিও গ্রিজম্যান। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে হুয়েস্কা গোল ব্যবধান কমায়। সঙ্গে চাপ তৈরি করে কোম্যানের দলের ওপর।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে অস্কার মিনগুয়েজা গোল করে ম্যাচের লাগাম নিজেদের হাতে রাখেন। শেষ সময়ে মেসি গোল করে দলকে এনে দেন বড় জয়। পূর্ণ করেন মৌসুমে নিজের ২০ গোল। টানা ১৩ মৌসুম লা লিগায় অন্তত ২০ গোল করার রেকর্ড গড়েন। এছাড়া বার্সার জার্সিতে জাভি হার্নান্দেজের সঙ্গে ৭৬৭ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের