,

ঋতুপর্ণা সেনগুপ্ত সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : সিঙ্গাপুরে অবস্থান করা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী।

ঋতুপর্ণা লিখেছেন, ‘আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সবাই জানাতে চাই যে আমি স্বাভাবিক রয়েছি এবং আমি উপসর্গহীন করোনায় আক্রান্ত। সব রকম প্রশাসনিক বিধি মেনে চলছি এবং চিকিৎসকের পরামর্শ শুনে চলছি। আমি এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছি এবং এখানকার একটি রিকভারি সেন্টারে নিজেকে নিভৃতবাসে রেখেছি। আমি সবাইকে নিশ্চিন্তে থাকার অনুরোধ করছি এবং দয়া করে সুরক্ষিত থাকুন। আমার পরিবার ও কর্মীরা সুরক্ষিত রয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও শুভ কামনার জন্য।’

এদিকে, হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের খবর, কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই ঋতুপর্ণার স্বামী সঞ্জয় সিঙ্গাপুরের বাসিন্দা। এখন নায়িকার দুই ছেলেমেয়ে অঙ্কন-ঋষণা ওই দেশে পড়াশোনা করে। লকডাউন এবং পরবর্তীকালে লম্বা সময় সিঙ্গাপুরেই কাটিয়েছিলেন ঋতুপর্ণা। দশ মাস পর চলতি বছরের জানুয়ারিতে কলকাতায় ফেরেন তিনি। সপ্তাহখানেক আগে একটি শুটিংয়ের কাজে মুম্বাই গিয়েছিলেন ঋতুপর্ণা, সেখান থেকেই সিঙ্গাপুরে উড়ে যান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের