বসতঘরে পুড়ে অঙ্গার ঘুমন্ত তিন ভাই-বোন

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হারবাং ইউনিয়নের সাবানঘাটা এলাকায় জাকের হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহত শিশুরা হলো জাকের হোসেনের ছেলে জাহেদুল ইসলাম (১২), দুই মেয়ে মীম আক্তার (১০) ও মিতু মণি (৮)।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে যখন ওই বসতঘরে আগুন লাগে, তখন বাড়ির সদস্যরা ঘুমিয়ে ছিল। এর মধ্যে ওই তিন শিশু যে কক্ষটিতে ঘুমিয়ে ছিল, ওই কক্ষের চারদিকে আগুন ছড়িয়ে পড়লে তাদের কেউ বেঁচে ফিরতে পারেনি। অন্য কক্ষে যারা ছিল, তাঁরা প্রাণে বেঁচে যান। এদিকে, কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।

হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ খবর শোনার পরই আমি ঘটনাস্থলে যাই।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহতাব উদ্দিনসহ একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ