বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুর্জ খলিফায় প্রদর্শন করা হবে বঙ্গবন্ধুর ছবি

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে তার জন্মশতবর্ষ উদযাপন করতে বেশ কিছু কর্মসূচির জন্য প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

১৭ মার্চ বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে অবস্থিত দুই হাজার ৭১৬ ফুট উচ্চতার এ ভবনটিতে দেখা মিলবে বঙ্গবন্ধুর ছবির।

এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ঘোষণা দেয়া হবে আরবি ও ইংরেজি ভাষায়। আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) সদর দপ্তরেও প্রদর্শিত হবে ‘বাংলাদেশ’ নামের জনকের ছবি।

কর্মসূচিগুলো দুবাই টিভি এবং আরও দুটি ইংরেজি চ্যানেলে সম্প্রচার করা হবে।

এছাড়া ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে দুবাইয়ের বুর্জ খলিফা ও আবুধাবির এডিএনওসি ভবনে বাংলাদেশের পতাকা প্রদর্শিত হবে।
কমিউনিটির নেতারা বলছেন, আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এটি হবে বিশেষ আকর্ষণ।

জানা গেছে, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সূচিপত্র তৈরি করছে। দূতাবাস এবং কনস্যুলেটে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদযাপনের কথা রয়েছে।

সম্প্রতি আমিরাতের আজমান প্রদেশে এক ঘরোয়া অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর কমিউনিটি নেতাদের বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি অবগত করেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক