প্রস্তুতি ম্যাচে নেই মোসাদ্দেক

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দল কুইন্সটাউনে মঙ্গলবার নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে। চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারছেন না অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

মোসাদ্দেকের চোট হাঁটুতে। কুইন্সটাউনে দলের প্রথম দিনের অনুশীলনেই চোট পান তিনি, যা এখনো সারেনি। তাই ২০ মার্চ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটা মিস করতে হচ্ছে তাকে।

এদিকে মোসাদ্দেক ছাড়া দলের বাকি সবাই সোমবার ফিটনেস ট্রেনিং করেছে। ঘাম ঝরিয়েছে জিমে। টাইগারদের ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ নিক লি।

বলেন, ‘ক্রাইস্টচার্চে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনের সময় সবাইকে হালকা ব্যায়াম করতে দেওয়া হয়েছিল। প্রথম সপ্তাহে সবাই রুমের মধ্যে হালকা ব্যায়াম, সাইক্লিং করেছে। এরপর থেকে জিম ব্যবহার শুরু করেছে । পরের ধাপে রানিং আর স্কিল অনুশীলন শুরু হয়েছে। এভাবে আগানোতে সবার ফিটনেসের অবস্থা বেশ ভালো।’

প্রস্তুতি ম্যাচের জন্য তামিম (তামিম ইকবাল) একাদশ ও নাজমুল (নাজমুল হোসেন শান্ত) একাদশ নামে দুটি একাদশ ঘোষণা করা হয়েছে। একাদশ পুরো করতে ম্যাচটিতে রাখা হয়েছে স্থানীয় পাঁচজন ক্রিকেটারকেও।

এই প্রস্তুতি ম্যাচ দিয়েই কুইন্সটাউন পর্ব শেষ করবে বাংলাদেশ দল। এরপর প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিন যাবেন ক্রিকেটাররা।

প্রস্তুতি ম্যাচের দুই দল

তামিম একাদশ:

তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও নিউজিল্যান্ডের স্থানীয় দুই ক্রিকেটার।

নাজমুল একাদশ:

লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নিউজিল্যান্ডের স্থানীয় তিন ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী