,

পি কে হালদারের বিষয়ে ইমিগ্রেশনের দেয়া তথ্য সঠিক নয় : দুদক

news-image

অনলাইন ডেস্ক : হাজার হাজার কোটি টাকা লোপাট ও বিদেশে অর্থ পাচারের ঘটনায় জড়িত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের দেশে ছেড়ে পালানোর বিষয়ে ইমিগ্রেশনের দেয়া তথ্য সঠিক নয়। হাইকোর্টে এমনটা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আদালতে ইমিগ্রেশন জানিয়েছিল, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা সংক্রান্ত চিঠি ১৩ ঘণ্টা পর ইমিগ্রেশনে পাঠিয়ে পি কে হালদারকে পালানোর সুযোগ করে দেয় দুদক।

গত ১১ই মার্চ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন। পি কে হালদার দেশত্যাগ করতে না পারেন সেজন্য ২০১৯ সালের ২২শে অক্টোবর দুদক ইমিগ্রেশন পুলিশকে জানানোর জন্য বিশেষ শাখার সদর দপ্তরকে চিঠি দেয়।

এসবই সদর দপ্তর দুদকের ওই চিঠি হাতে পায় ২৩শে অক্টোবর বিকেল সাড়ে ৪টায়। ওই দিন বিকেল ৫টা ৪৭ মিনিটে ইমিগ্রেশন পুলিশের সব শাখায় ওই চিঠি পৌঁছে দেয়া হয়। তবে চিঠি পাওয়ার দুই ঘণ্টা ৯ মিনিট আগেই পি কে হালদার বেনাপোল দিয়ে দেশত্যাগ করেন।

বিডি প্রতিদিন 

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের