,

ঝালকাঠিতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত দুই শতাধিক

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ৩ দিনে আন্তত দুই শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শিশু ও বয়স্ক বেশি।

চিকিৎসকদের ধারণা, ঋতু পরিবর্তনের ফলে গত কয়েক দিনের গরমে এমনটি হয়েছে।

জেলার বিভিন্ন হাসপাতালে হঠাৎ ডায়রিয়ার রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা।

ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, ডায়রিয়া ওয়ার্ডে ১৩টি শয্যা থাকলেও প্রতিদিন ৩০ থেকে ৪০ জন চিকিৎসা নিচ্ছেন। বিছানায় স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে।

এদিকে রোগীদের চাহিদা অনুযায়ী আইভি স্যালাইন সরবরাহ করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজার থেকে স্যালাইন ও ওষুধ কিনতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আবুয়াল হাসান বলেন, ঋতু পরিবর্তনের সময় বয়স্ক ও শিশুরা বেশি ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে। গত ৩ দিনে জেলায় অন্তত দুই শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের