কোহলির ব্যাটে সিরিজে সমতায় ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : রানখরা কাটিয়ে ফর্মে ফিরলেন বিরাট কোহলি। অধিনায়কের ফর্মে ফেরার ম্যাচে হ্যাটট্রিক পরাজয় এড়াল ভারত। ৭ উইকেটের জয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিকরা।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৪ রান করে ইংল্যান্ড।

দলের হয়ে ৩৫ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৬ রান করেন ওপেনার জেসন রয়। ২০ বলে ২৮ রান করেন ইয়ন মরগান। ২৪ রান করে করেন বেন স্টোকস ও ডেভিড মালান। ২০ রান করেন জনি বেয়ারস্টো।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই শূন্যরানে ফেরেন লোকেশ রাহুল।

তিনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৯৪ রানের জুটি গড়ে ফেরেন ইশান কৃষাণ। তার আগে ৩২ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় করেন ৫৬ রান।

দলীয় ১৩০ রানে ফেরেন ঋষভ পন্থ। তিনি ১৩ বলে ২৬ রান করে আউট হন। এরপর স্রেয়াশ আইয়ারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক কোহলি। আগের দুই ইনিংসে শূন্যরানে আউট হয়ে সমালোচিত ভারতীয় এই অধিনায়ক এদিন ৪৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২০ ওভারে ১৬৪/৬ (জেসন রয় ৪৬, ইয়ন মরগান ২৮, বেন স্টোকস ২৪, ডেভিড মালান ২৪,জনি বেয়ারস্টো ২০)।
ভারত: ১৭.৫ ওভারে ১৬৬/৩ (কোহলি ৭৩*,ইশান কৃষাণ ৫৬, ঋষভ পন্থ ১৬)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ