,

লেডি গ্যাং লিডার সিমি তিনদিনের রিমান্ডে

news-image

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে কিশোরীকে মারধরের ঘটনায় ‘লেডি কিশোর গ্যাং লিডার’ তাহসিনা সিমির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার রাতে নগরীর পতেঙ্গা থানায় মারধরের শিকার ওয়াসিকা আক্তার মামলাটি করেন।

মামলায় সিমির সহযোগী মেহেরুল ইসলাম নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

এদিকে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন জানালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক হোসেন মোহাম্মদ রেজা সিমির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ আরও জানায়, শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এক মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছেই দাঁড়িয়ে ও বসে কথা বলছেন দুই কিশোরী ও এক কিশোর।

দাঁড়িয়ে থাকা কিশোরী চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তার ছেলে বন্ধুকে উদ্দেশ করে বলছেন, ‘ওইদিন আমাকে মারার জন্য ছুরি নিয়েছে বেটা।’ উত্তরে বসে থাকা কিশোরী নিজের গাল এগিয়ে দিয়ে বলেন, ‘তুমি আমারে মারো, মারো মারো। মারতে বললাম মারো না।’

এ সময় পেছনে এসে সিমির সহযোগী ও ছেলেবন্ধু বসে থাকা কিশোরীর মাথায় আঘাত করে বলতে শোনা যায় ‘মারলে এভাবেও তো মারা যায়’।

আঘাত পেয়ে নির্যাতিতা কিশোরী বলেন, ‘ভাইয়া প্লিজ। কিন্তু ওই কিশোর তার কথা না শুনেই ‘ওকে মারবা কেন’ বলে কিশোরীর মাথায় ও মুখে আঘাত করতে থাকে এবং বলতে থাকে ‘আমাকে চেন তুমি’।

একপর্যায়ে দাঁড়িয়ে থাকা কিশোরীকে বলতে শোনা যায়, ‘আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না। তুমি ওইদিন কোন সাহসে ছুরি নিয়েছ। আমি চাইলে তুমি যেতে পারবা না।’

এ সময় নির্যাতিতা কিশোরী তার হাত ধরে অনুনয়-বিনয় করলেও মন গলেনি তার। উত্তরে মারধরকারী কিশোরীকে বলতে শোনা যায়, ‘তুমি জানো, আমি বললে এখানে তোমার লাশ ফেলে দেবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে সিমিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম যুগান্তরকে জানান, ‘শনিবার রাতে ভিকটিম মহিলা সিমির বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে (সিমিকে) রোববার ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এছাড়া সিমির সহযোগী ও ছেলেবন্ধু মেহেরুলকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের