শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে গুলিতে আরও ১৪ বিক্ষোভকারী নিহত

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের রাজধানীর দরিদ্র উপশহরে রোববার নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ১৪ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এমন এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যখন ক্ষমতাচ্যুত রাজনীতিবিদেরা জান্তা সরকারের বিরুদ্ধে বিপ্লবের ডাক দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি এমন খবর দিয়েছে। ইয়াঙ্গুনের হ্লায়াইং থারইয়া এলাকায় আন্দোলনকারীরা লাঠি ও ছুরি হাতে বিক্ষোভ করলে এলোপাতাড়ি গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাতে এই রক্তপাতের ঘটনা ঘটেছে।

এক চীনা ব্যবসায়ীর ওপর হামলা করার পর এলাকাটিতে সামরিক আইন জারি করে জান্তা সরকার। সেনাবাহিনীকে চীন সমর্থন দিচ্ছে বলে বিক্ষোভকারীদের ধারণা।

পহেলা ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় দেশটির সামরিক বাহিনী।

তারা বেসামরিক নেতা ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি দলের প্রধান অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকেও গ্রেফতার করেছে।

গত মাসের অভ্যুত্থানকে মেনে নিতে অস্বীকার করেছেন বেশ কয়েকজন আইনপ্রণেতা। বিপ্লবের ডাক দিয়ে তারা আত্মগোপনে চলে গেছেন।

সামরিক বাহিনীর ধরপাকড় প্রতিরোধে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের নেতা মান উইন খায়াং থান।

তিনি বলেন, জাতীয় জীবনে এটা সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত। তবে অন্ধকার দূর করে শীঘ্রই ভোরের আলো ফুটে উঠবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা