,

মাহফিল থেকে লাশ হয়ে ফিরল দুই ভাই

news-image

অনলাইন ডেস্ক : ছারছিনা দরবার শরিফের মাহফিল শেষে বাড়ি ফেরার পথে দুই কিশোরের মৃত্যু হয়েছে। ঢাকাগামী সাকুরা পরিবহনের সঙ্গে ওই দুই কিশোরকে বহনকারী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা নিহত হন। শনিবার রাত ১১টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের কাশিপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আমতলী গ্রামের হাফেজ আক্তারুজ্জামানের ছেলে মো. নোমান (১৩) ও মৃত আবু জাফরের ছেলে আবু হামজা (৯)। এ ছাড়াও নিহত নোমানের বড় ভাই হাফেজ মো. আইয়ান (১৬) গুরুতর আহত হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

গুরুতর আহত অবস্থায় আইয়ানকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজে পাঠায়। এ সময় ঘাতক বাসটি পালিয়ে যায়।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হাওলাদার বলেন, নিহত দুজনের ময়নাতদন্ত শেষে তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের