জর্ডানে অক্সিজেন স্বল্পতায় রোগীর মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানে একটি সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। এরপরেই দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত পদত্যাগ করেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ঘটনায় ৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে।

এই ঘটনার পর এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সল্ট হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার সকল দায়ভার আমি গ্রহণ করছি। এই সমস্যার সমাধান করা হয়েছে এবং হাসপাতালের রোগীরা এখন অক্সিজেন পাচ্ছেন।’

জানা যায়, দেশটির রাজধানী আম্মানের পশ্চিমে সল্ট সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র, প্রসূতি ইউনিট ও করোনাভাইরাসের ওয়ার্ডে কী কারণে অক্সিজেন দেখা দিয়েছিল তা এখনো জানা যায়নি।

এদিকে, এ ঘটনায় মৃত রোগীদের ক্ষিপ্ত স্বজনরা হাসপাতালের গেটের সামনে জড়ো হয়েছেন। তাদের রুখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় দেড়শো আত্মীয়-স্বজন হাসপাতালের সামনে জড়ো হয়েছেন বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী