,

মিয়ানমারে বিক্ষোভে ফেরপুলিশের গুলি, নিহত বেড়ে ১২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে চলা বিক্ষোভে শনিবার ফের গুলি চালিয়েছে পুলিশ। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এই ঘটনায় বিশ্বজুড়ে মিয়ানমার জান্তার নিন্দা জানানো হচ্ছে। গুলির ভয় উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রেখেছে সাধারণ মানুষ। রয়টার্স।

শনিবার মান্দালয় শহরে ১৯৮৮ সালে সরকারবিরোধী আন্দোলনে নিহত এক শিক্ষার্থীর মৃত্যুবার্ষিকী স্মরণে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা ইয়াঙ্গুনের থারকেটা জেলার পুলিশ কেন্দ্রের সামনে জমায়েত হয়। তারা জান্তাবিরোধী চলমান বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবি জানান। এ সময় বিক্ষোভকারীদের ওপর প্রকাশ্যে গুলি চালায় ।

মিয়ানমারে প্রায় প্রতিদিনই সামরিক জান্তার নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ ঝরছে বিক্ষোভকারীর। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। আর প্রিয়জনদের হারিয়ে শোকে কাতর স্বজনরা।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ একাধিক নেতাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী অভ্যুত্থানের ঘোষণা দেয়। এরপর থেকে মিয়ানমারের জনগণ জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, শনিবার আগ পর্যন্ত পুলিশের গুলিতে ৭০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন দুই হাজারের বেশি। উল্লেখ্য, চলমান বিক্ষোভের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল গত ৩ মার্চ। মিয়ানমারের বিভিন্ন নগর ও শহরে সেদিন ৩৮ জন বিক্ষোভকারী নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা