এমপি নিজাম হাজারী সপরিবারে করোনা আক্রান্ত

news-image

ফেনী প্রতিনিধি : ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদুল্লাহ্ খোন্দকার জানান, বেশ কিছুদিন যাবত এমপি নিজাম হাজারীর স্ত্রী নূরজাহান বেগম নাসরিন শারীরিক কিছু সমস্যার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। শুত্রবার এমপি ও তার মেয়ে স্নিগ্ধা হাজারী অসুস্থ বোধ করলে সপরিবারে করোনা টেস্ট করা হয়। রাতে তাদের তিনজনের করোনা পজিটিভ ফলাফল নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, বিষয়টি নিয়ে এমপির পক্ষ থেকে প্রচারণা কিংবা মিলাদ মাহফিলের আয়োজন করতে নিষেধ করা হয়েছে। বর্তমানে তারা সবাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে ফেনী পৌরসভার কাউন্সিলর ও এমপি নিজাম হাজারীর চাচাতো ভাই লুৎফর রহমান খোকন জানান, ‘এমপি সাহেবের করোনা আক্রান্তের বিষয়টি সঠিক নয়। এর থেকে বেশি বলতে চাননি তিনি।’

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী