,

চলন্ত ট্রেনে ছোঁড়া পাথরে জ্ঞান হারালেন যুব মহিলা লীগ নেতা

news-image

নিজস্ব প্রতিবেদক : চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছেন চাঁদপুর জেলা যুব মহিলা লীগ সভাপতি ফরিদা ইলিয়াস (৫৫)। গতকাল শুক্রবার রাত ৯টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে।

আহত ফরিদা ইলিয়াস চাঁদপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের চিকিৎসক মোবারক হোসেন চৌধুরী বলেন, ‘ফরিদা ইলিয়াস আপাতত আশঙ্কামুক্ত। তিনি পাথরের আঘাতে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন।’

মোবারক হোসেন জানান, চট্টগ্রাম থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেনে চাঁদপুর যাচ্ছিলেন। গতকাল শুক্রবার রাত ৯টায় লাঙ্গলকোট এলাকায় বাইরে থেকে ট্রেনে পাথর ছুড়ে মারা হয়। সেই পাথরের আঘাতে তাৎক্ষণিকভাবে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। ট্রেনটি চাঁদপুর পৌঁছালে হাসপাতালে নেওয়ার পর তার জ্ঞান ফিরে। বিষয়টি চাঁদপুর জিআরপি থানাকে অবগত করা হয়েছে। প্রসঙ্গত, ফরিদা ইলিয়াস চাঁদপুর পৌরসভার ৭, ৮, ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও বর্তমান প্যানেল মেয়র।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের