বাড়ছে উত্তেজনা, জুম-হোয়াটসঅ্যাপের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গ্রাহকের তথ্য চুরির অভিযোগে ফেসবুক ও মাইক্রোসফটের তৈরি জুম, স্কাইপে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। শুক্রবার দেশটির সংবাদমাধ্যম আরটি এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয়ভাবে পরিচালিত রোস্টেক কোম্পানির কোনো কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে প্রতিরক্ষা বিভাগের সাথে জড়িত কোনও ব্যক্তি যুক্তরাষ্ট্রের তৈরি জুম, স্কাইপে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না।

রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোস্টেকের অধীনে একশ’র বেশি কোম্পানি রয়ছে। এসব প্রতিষ্ঠান বিমান, ট্যাঙ্ক, সমরাস্ত্র এবং রেডিও প্রযুক্তি থেকে শুরু করে যানবাহনও তৈরি করে থাকে। এরমধ্যে কালাশনিকভ কনসার্ন অস্ত্র তৈরির জন্য সারাবিশ্বে জনপ্রিয়।

রোস্টেকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কর্মকর্তাদের ব্যবহৃত ল্যাপটপ এবং কম্পিউটারে যেকোনো বিদেশি মেসেজিং অ্যাপ ডাউনলোড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্মকর্তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী