শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে ফের করোনার ঢেউ, স্কুল-রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা

news-image

চীনে উৎপত্তি হলেও ২০২০ সালজুড়ে করোনাভাইরাসের ভয়াবহতা দেখেছে ইউরোপের দেশ ইতালি। গত বছরের নভেম্বরের শেষ দিকে দেশটির সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে গেল ছয় সপ্তাহ ধরে আবারও করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।

দেশটিতে এখন নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর হার বাড়ছেই। প্রতিদিন ২৫ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছেন। মারা যাচ্ছেন তিনশ’রও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে করোনার নতুন ঢেউয়ের শঙ্কার কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

নতুন করে সংক্রমণ ঠেকাতে আগামী সোমবার থেকে দেশটিতে অর্ধেকেরও বেশি অঞ্চলে স্কুল, রেস্টুরেন্ট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। তবে দেশটির পূর্বাঞ্চলে সপ্তাহে তিনদিন পুরোপুরি বন্ধ অর্থাৎ লকডাউন থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, আমি জানি নতুন করে দেয়া এই বিধিনিষেধে বাচ্চাদের পড়াশোনা, দেশের অর্থনীতি এবং ইতালিয়ানদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু ভয়াবহ পরিস্থিতি এড়াতে আমাদের কঠোর পদক্ষেপের দিকে যেতে হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এক বছর আগে করোনা সংক্রমণের ভয়াবহ রূপ দেখেছিল দেশটি। এরপর সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও দফায় দফায় তা আবার বাড়ছে। দেশটিতে এ পর্যন্ত প্রায় ৩২ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু এক লাখ ছাড়িয়েছে।

দেশটির বেশিরভাগ অঞ্চলের হাসপাতাল এবং আইসিইউ ইউনিটে কোনো জায়গা নেই। গেল সপ্তাহে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা সরকারকে বিশেষ সতর্কবার্তা দেয়। এর প্রেক্ষিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করছে দেশটি।

সংক্রমণ ঠেকাতে নতুন বিধিনিষেধ

দেশটির জনপ্রিয় শহর রোম ও মিলানসহ অর্ধেকেরও বেশি অঞ্চলে আগামী সোমবার থেকে স্কুল, রেস্টুরেন্টসহ সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। এসব অঞ্চলে জরুরি কাজ, স্বাস্থ্য সমস্যা ছাড়া কাউকে বাইরে বের হতে বিধিনিষেধ দেয়া হয়েছে। পূর্ব ইতালিকে ‘রেড জোন’ উল্লেখ করে আগামী ৩-৫ এপ্রিল লকডাউন রাখা হবে। যাতে করে সেখানে মানুষ অবকাশযাপনে যেতে না পারেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা