,

‘নো কালচার নো ফিউচার’ স্লোগানে মঞ্চে নগ্ন অভিনেত্রী

news-image

অনলাইন ডেস্ক : হুট করে পুরস্কারের আসরে নগ্ন হয়ে তোলপাড় তুললেন ফরাসি অভিনেত্রী করিনে মাসেইরো। করোনা পরিস্থিতিতে সংস্কৃতি অঙ্গনে সরকারি সমর্থন চেয়ে সিজার অ্যাওয়ার্ডের মঞ্চে ওঠে এ কাণ্ড ৫৭ বছর বয়সী অভিনেত্রীর।

কয়েক সময় ধরে দেশটিতে সিনেমা হল বন্ধ রয়েছে।

বিবিসি জানায়, ফ্রান্সে অস্কারের সমতুল্য এ অনুষ্ঠানে রক্তের দাগ লাগা পোশাকের ওপর গাধার আলখাল্লা পরে মঞ্চে আসেন মাসেইরো।

শুক্রবার সন্ধ্যার এ অনুষ্ঠানে সেরা পোশাক বিভাগে পুরস্কার দেওয়ার জন্য আমন্ত্রিত ছিলেন তিনি।

কিন্তু ভরা কনসার্ট হলে মাসেইরোর হঠাৎ নগ্ন হওয়া সবাইকে স্তম্ভিত করে। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় তার পোশাকে ছিল ‘নো কালচার নো ফিউচার’ স্লোগান। তখনো ধারণা করা যায়নি আসলে কী ঘটতে যাচ্ছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের উদ্দেশে ছিল এ বার্তা। খোলা পিঠে ছিল তার নাম সমেত একটি স্লোগান। যেখানে শিল্প চর্চায় পৃষ্ঠপোষকতার আহ্বান জানান মাসেইরো।

একই অনুষ্ঠানে মাসেইরোর মতোই দাবি জানান অন্য অভিনয়শিল্পী ও পরিচালকেরা। তাদের মতে, দেশটিতে অন্য অনেক বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হলেও প্রেক্ষাগৃহ বন্ধ রাখার কারণ অবোধগম্য।

এর আগে গত ডিসেম্বরে কয়েকশো অভিনয়শিল্পী, মঞ্চ নির্দেশক, সংগীতকার, চলচ্চিত্র কুশলী ও সমালোচকসহ অন্যরা প্যারিসে বিক্ষোভ করেন। এ সময় দেশটির সাংস্কৃতিক কেন্দ্রগুলো বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে তারা সমালোচনা করেন।

সূত্র : দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের