শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ঘর ভাঙল জেনিফারের

news-image

অনলাইন ডেস্ক : সঙ্গী অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে ম্যাডিসন লেক্রয়ের স্ক্যান্ডাল ফাঁস হওয়ার পর বিচ্ছেদের পথ বেছে নিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে পেজ সিক্স শনিবার জানিয়েছে, রিয়্যালিটি স্টারের সঙ্গে রদ্রিগেজের সম্পর্কের কথা জানার পর লোপেজ বাগদান শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। চার বছরের সম্পর্ক দুজনের, বাগদান হয় বছর দুই আগে।

গত জানুয়ারিতে রদ্রিগেজের নতুন সম্পর্কের কথা জানাজানি হয়। এরপর লেক্রয় স্বীকার করেন, রদ্রিগেজের সঙ্গে তার সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপ হয়েছে। তবে ডেটিং হয়নি।

লেক্রয় পেজ সিক্সকে বলেছেন, ‘সে কখনো তার বাগ্‌দত্তাকে শারীরিকভাবে ঠকায়নি। আমি তার পরিবারের জন্য খারাপ কিছু চাই না। আমাদের এখানে কোনো দোষ নেই।’

লোপেজ ২০১৭ সাল থেকে রদ্রিগেজের সঙ্গে ডেটিং শুরু করেন। সম্প্রতি জানা যায়, কোয়ারেন্টাইনের সময় তিনি এবং রদ্রিগেজ মনবিদ দেখিয়েছেন।

লোপেজ কখনোই ভালোবাসায় সফলতার মুখ দেখেননি। আগে তিন-তিনবার বিয়ে করেছেন। কিন্তু কোনো বিয়েই টেকেনি। প্রথম স্বামী অভিনেতা ও প্রযোজক ওজানি নোয়ার সঙ্গে মাত্র এক বছর সংসার করেছিলেন লোপেজ। সেটা ১৯৭৭-১৯৯৮ সালের ঘটনা।

এরপর লোপেজ বিয়ে করেন অভিনেতা ও নৃত্যশিল্পী ক্রিস জুডকে। দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। মার্কিন অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেকের সঙ্গেও বিয়ের কথা ছিল লোপেজের। তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়।

সূত্র : দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা