ইংল্যান্ডের কাছে পাত্তাই পাত্তাই পেল না কোহলিরা

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচটা বাদ দিলে চার ম্যাচের টেস্টে সিরিজে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। তবে টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো উল্টো রথে! পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ভারত।

শুক্রবার আহমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডের জয় ৮ উইকেটের বড় ব্যবধানে। আগে ব্যাট করে ভারত মাত্র ১২৪ রান সংগ্রহ করে। যা কি না ২৭ বল হাতে রেখেই টপকে গেছে ইংলিশরা। ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেছেন ডেভিড মালান।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই মাত্র ৮ ওভারে ৭২ রান যোগ করে ফেলেন জস বাটলার ও জেসন রয়। বাটলার সাজঘরে ফেরেন ২৪ বলে ২৮ রান করে। তার ইনিংসে ছিল দুই চার ও একটি ছয়ের মার।

অপর ওপেনার জেসন রয় এগুচ্ছিলেন ব্যক্তিগত ফিফটির দিকে। কিন্তু তাকে ৪৯ রানে থামিয়ে দেন ওয়াশিংটন সুন্দর। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ইংলিশ ওপেনার। তার ব্যাট থেকে আসা ৩২ বলের ইনিংসটিতে ছিল ৪টি চার ও ৩টি ছয়ের মার।

পরে বাকি কাজ সারেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। দুজনের ২৬ বলে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় পায় ইংল্যান্ড। মালান ২৪ ও বেয়ারস্টো ২৬ রানে অপরাজিত ছিলেন।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুতেই বড়সড় ধাক্কা খেয়ে বসে টস হেরে ব্যাট করতে নামা ভারত। শেষপর্যন্ত শ্রেয়াস আইয়ারের ব্যাটে মোটামুটি একটা সংগ্রহ গড়তে পারে স্বাগতিকরা।

শিখর ধাওয়ান (৪), লোকেশ রাহুল (১), বিরাট কোহলিরা (০) টপ অর্ডারে ব্যর্থতার পরিচয় দিলে হাল ধরেন শ্রেয়াস আয়ার। রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া তাকে সঙ্গ দেয়ার চেষ্টা করলেও তাদের ব্যাটিংটা ঠিক টি-টোয়েন্টির সঙ্গে জুতসই ছিল না।

পান্ত ২৩ বলে করেন ২১ রান, হার্দিক ২১ বলে ১৯। তবে পাঁচ নম্বরে নামা আয়ার দলকে টেনে নিয়েছেন একদম শেষ ওভার পর্যন্ত। ইনিংসের ৩ বল বাকি থাকতে আউট হন তিনি ৬৭ রান করে, ৪৮ বলের ইনিংসে ৮টি চারের সঙ্গে হাঁকান ১টি ছক্কাও।

ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জোফরা আর্চার। ৪ ওভারে ২৩ রান খরচায় ৩টি উইকেট নেন এই পেসার।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ