,

শ্বশুরকে গৃহবন্দী করার নির্দেশ সৌদি যুবরাজের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগে সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তার শ্বশুর মাশহুর বিন আব্দুল আজিজকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন।

সৌদি আরবের নিরাপত্তা সংস্থাকে না জানিয়ে যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর এই নির্দেশ জারি করা হয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির।

তবে ঠিক কবে থেকে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন তা স্পষ্ট নয়। মাশহুর বিন আব্দুল আজিজ হচ্ছেন যুবরাজের স্ত্রী সারার বাবা। একইসঙ্গে তিনি বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজের সৎ ভাই।

বর্তমান রাজার চার ছোট ভাই এখনও জীবিত রয়েছেন। তারা যেকোনো সময় রাজা ও যুবরাজের জন্য হুমকি হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা রয়েছে।

সৌদি যুবরাজ এ পর্যন্ত দুইশ’র বেশি প্রিন্স ও রাজনীতিবিদকে আটক করেছেন এবং এদের অনেকেই অর্থের মাধ্যমে মুক্তি পেয়েছেন।

এই প্রক্রিয়ায় তিনি হাজার হাজার কোটি ডলার আয় করেছেন বলে জানা গেছে। এছাড়া সাংবাদিক নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে যুবরাজের বিরুদ্ধে।

জার্মানির দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় কার্লসুরের ফেডারেল কোর্ট অব জাস্টিসে সাংবাদিক নির্যাতনের বিষয়ে একটি মামলা দায়ের করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস।

আদালতে দায়ের করা ৫০০ পাতার অভিযোগে বলা হয়েছে, সৌদি আরবে অন্তত ৩৪ জন সাংবাদিককে জোরপূর্বক আটকে রাখা হয়েছে।

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে। অনেক সাংবাদিক নির্যাতন, যৌন সহিংসতা ও হত্যার শিকার হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান