,

সামরিক নতুন সরঞ্জাম উন্মোচন করল ইয়েমেনের হুথিরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে বেশকিছু সমরাস্ত্র উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে কয়েক রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোলন্দাজ সরঞ্জামাদি। এছাড়া, ট্যাংক বিধ্বংসী কামান এবং আরও বেশকিছু ভারী অস্ত্র রয়েছে।

নতুন এসমস্ত সামরিক সরঞ্জামাদি উন্মোচন করার পর ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে, সৌদি আরব ও তাদের মিত্ররা যদি বর্বর আগ্রাসন বন্ধ না করে তাহলে এসব সামরিক সরঞ্জাম তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার উন্মোচিত সামরিক সরঞ্জামাদি রাজধানী সানার একটি প্রদর্শনীতে দেখানো হয়। এসব সামরিক সরঞ্জাম ইয়েমেনি বিশেষজ্ঞরা তৈরি করেছেন।

বৃহস্পতিবারের প্রদর্শনীতে বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহাদি আল-মাশাত। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির জন্য তিনি দেশের সমর বিশেষজ্ঞদের অভিনন্দন জানান।

সূত্র : বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের