বিমান ভাড়া কমিয়ে ‘অর্ধেক’ করল অস্ট্রেলিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দেশের অভ্যন্তরের বিভিন্ন অবকাশ কেন্দ্র ভ্রমণের সুযোগ করে দিতে প্রায় ১০ লাখ নাগরিকের জন্য বিমান ভাড়া অর্ধেক কার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। মূলত পর্যটন খাতকে চাঙা করতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। খবর এএফপি’র।

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে অস্ট্রেলিয়ার সরকার আন্তর্জাতিক পর্যটকদের দেশে আসা থেকে বিরত রাখতে সীমান্ত বন্ধ করে দেয়।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, সরকার অস্ট্রেলিয়ার প্রধান নগরীগুলোর বাইরের বিভিন্ন এলাকা ভ্রমণে আট লাখ ফ্লাইটকে ভর্তুকি দিতে ১২০ কোটি অস্ট্রেলীয় ডলার ব্যয় করবে। আর এই এলাকাগুলো ‘আন্তর্জাতিক পর্যটকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।’

খবরে বলা হয়, গ্রেট ব্যারিয়ার রীফ, উলুরু ও গোল্ড কোস্টের মতো বিভিন্ন অবকাশ কেন্দ্র ভ্রমণ করার ক্ষেত্রে অস্ট্রেলীয়রা অর্ধেক বিমান ভাড়ার এই সুযোগ পাবেন।

মহামারী করোনাভাইরাস মোকাবিলায় গত মার্চে অস্ট্রেলিয়া তাদের সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই বিশ্বের অন্যান্য দেশের পর্যটকদের অস্ট্রেলিয়া আসা বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত বিদেশি পর্যটকদের জন্য ফের সীমান্ত খুলে দেওয়ার কোনো ঘোষণা দেওয়া হয়নি।

মহামারী শুরুর আগে অস্ট্রেলিয়ার বাৎসরিক আন্তর্জাতিক পর্যটনের আয় ছিল ৪৫ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার (৩৫ বিলিয়ন মার্কিন ডলার)।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ