উন্নয়নের প্রচার চালাতে সিএনএনের সঙ্গে চুক্তি করছে সরকার

news-image

নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্বব্যাপী বাংলাদেশকে তুলে ধরবে যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন)।

এজন্য সরকার সিএনএন টেলিভিশনের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সঙ্গে খুব শিগগিরই চুক্তি সই করবে।

চুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয় চ্যানেলটি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের অভূতপূর্ব সাফল্যের প্রামাণ্য চিত্র প্রদর্শন করবে।
এছাড়াও করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশের সাফল্য, উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত, উল্লেখযোগ্য পরিমাণে রেমিটেন্স অর্জন ও অন্যান্য বিষয় অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে প্রচার করবে সিএনএন।

সংশ্লিষ্ট শিল্প ও সেবাখাতগুলো প্রচারণা কার্যক্রমের অর্থায়ন করবে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য ইনস্টিটিউট তদারকি করবে।

বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে অনুমোদনের জন্য একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছে।
চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের হয়ে বিশ্বব্যাপী বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ‘আন্ডারস্ট্যান্ডিং অন সিএনএন ইন্টারন্যাশনাল কমার্সিয়াল পার্টনারশিপ অপারচুনিটি’ শীর্ষক একটি প্রস্তাব দিয়েছে সিএনএন।
বাণিজ্য মন্ত্রণালয় মনে করে এধরনের প্রস্তাবে সাড়া দেওয়া সময়োপযোগী।

চিঠিতে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফায় আন্তর্জাতিক বাণিজ্য নীতি সর্ম্পকে বলেছেন এবং অবশেষে তার কন্যা শেখ হাসিনা সেগুলোর বাস্তবায়ন করছেন।

বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ ২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করবো। ২০৩১ সালে হবে উচ্চমধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে তালিকাভুক্ত হবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ