শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ পর্যন্ত টিকা নিয়েছেন ৪২ লাখ ১৮ হাজার মানুষ

news-image

অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪২ লাখ ১৮ হাজার ১২৭ জন টিকা নিয়েছেন। আর টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ৫৪ লাখ ৬২ হাজার ১৬৫ জন মানুষ।

আজ বৃহস্পতিবার রাতে রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৯৯ হাজার ১৭৪ জন। তাদের মধ্যে মাত্র নয় জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে। আর এ পর্যন্ত মোট ৮৮১ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ৯৯ হাজার ১৭৪ জন। তাদের মধ্যে পুরুষ ৬২ হাজার ১৯৭ জন এবং নারী ৩৬ হাজার ১৭৪ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫ হাজার ৮২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ হাজার ৩১৪ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৬৯১ জন, রংপুর বিভাগে ৯ হাজার ৬৮৮ জন, খুলনা বিভাগে ১৩ হাজার ২৮৩ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৬৩৫ জন ও সিলেট বিভাগে ৩ হাজার ৭৪১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্যানুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা