রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়েই চলেছে করোনা শনাক্তের হার

news-image

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৫১ জন মানুষ। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরো ৬ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫০২ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৩০৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭ হাজার ৯২০ জন।

এর আগে বুধবার (১০ মার্চ) দেশে আরো এক হাজার ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন।