বাংলাদেশে কিডনি রোগীর এক-চতুর্থাংশেরই বয়স ১৮ বছরের কম

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। দেশে কম হলেও ২ কোটি মানুষ নানা ধরনের কিডনি সমস্যায় ভুগছে। তাদের মধ্যে এক-চতুর্থাংশই ১৮ বছরের কম বয়সী।

আজ বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু কিডনি বিভাগের অধ্যাপক ডা. আফরোজা বেগম।

বিএসএমএমইউয়ে এ পর্যন্ত ১১ জনের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া সরকারি হাসপাতালসহ কয়েকটি সেন্টারে কিডনি রোগীদের ডায়ালাইসিস করা হচ্ছে।

বিএসএমএমইউর শহীদ মিলন হলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ২০১৮ সালের কিডনি রোগীদের পরিসংখ্যান তুলে ধরে ডা. আফরোজা বলেন, বাংলাদেশে প্রায় ৫০ লাখ শিশু দীর্ঘমেয়াদি কিডনি সমস্যায় ভুগছে, যাদের মাত্র ১০ ভাগ পরিপূর্ণ বা আংশিক চিকিৎসা নিয়েছে।

এই কিডনি বিশেষজ্ঞ জানান, বিশ্বে প্রতি ঘণ্টায় কিডনি রোগে ৫ শিশুর মৃত্যু হয়। এ ছাড়া প্রায় ৮৫ কোটি মানুষ কিডনি জটিলতায় ভুগছে, যা ডায়াবেটিস রোগীর দ্বিগুণ।

অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘কিডনি রোগ থেকে বাঁচতে সর্বপ্রথম আমাদের জনসচেতনতা বাড়াতে হবে। একইসঙ্গে চিকিৎসার খরচ আরও সহজলভ্য করতে হবে। এখনও দেশের কোনো উপজেলায় কারও কিডনি রোগ হলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায় না। এমনকি জেলা পর্যায়েও একই অবস্থা।’

বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী