,

ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে ২৭ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় স্কুল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩৯ জন।

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে বুধবার রাতে জাভা দ্বীপে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ইসলামিক জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষার্থীদের বাবা-মাকে নিয়ে পশ্চিম জাভা প্রদেশের সুবাং শহর থেকে তাসিকমালয়া জেলার একটি মাজারের উদ্দেশে বাসটি যাত্রা করেছিল। কিন্তু ভ্রমণ থেকে ফেরার পথে চালক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়।

উদ্ধারকর্মীরা সারারাত তল্লাশি অভিযান চালিয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা বেশ গুরুতর।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা