,

তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবিতে ৩৯ অভিবাসীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : তিউনিশিয়ার উপকূলীয় অঞ্চলে নৌকা ডুবির ঘটনায় ৩৯ অভিবাসী মারা গেছেন। অপর ১৬৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় অভিবাসীবাহী দুটি নৌকা তিউনিশিয়া উপকূলে ডুবে যায়। এ ঘটনায় যারা নিহত হয়েছেন, তারা সবাই আফ্রিকান নাগরিক। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৬৫ জন যাত্রীকে। এদের অধিকাংশ যাত্রীই আফ্রিকা অঞ্চলের।

এদিকে তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি জানিয়েছে, নৌকা ডুবির ঘটনায় ওই অঞ্চলের মাছ ধরার নৌকাগুলোর নাবিক ১৯ জনকে উদ্ধার করেছে। অনেকে নিখোঁজ থাকতে পারে। তাই অভিযান অব্যাহত রেখেছে তিউনিশিয়ান কোস্টগার্ড।

গত দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় চার হাজার অভিবাসী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে এক হাজার।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা