,

পরিবারের কাছে  মোটরসাইকেলের বায়না, না পেয়ে আত্মহত্যা

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের বায়না না মেটায় অভিমানে আদনান হোসেন রাদিফ (১৬) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার  পৌর এলাকার মৌড়াইল কলেজপাড়ার ভাড়া বাসায় সিংলি ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।আদনান হোসেন রাদিফ কসবা উপজেলার মইনপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবার সূএে জানা যায়, গত কয়েকদিন ধরে রাদিফ তার মা-বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করে। বাবা-মা তার আবদার মেনে নেয়নি। রাতে মা ও বোন বাড়িতে না থাকার সুযোগে রাদিফ তার শোয়ার ঘরের সিলিং ফ্যানে সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের