,

৫ জেলায় নতুন এসপি

news-image

অনলাইন ডেস্ক : পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। ফলে দেশের পাঁচ জেলায় নতুন এসপি দায়িত্ব পাচ্ছেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে খুলনার এসপি এসএম শফিউল্লাহকে গাজীপুর জেলায়, মাদারীপুরের এসপি মোহাম্মদ মাহবুব হাসানকে খুলনা জেলায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার মিলন মাহমুদকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার গোলাম মোস্তফা রাসেলকে মাদারীপুর জেলায় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মাছুম আহাম্মদ ভূঞাকে জয়পুরহাট জেলায় বদলি/পদায়ন করা হয়েছে।

এছাড়া জয়পুরহাটের এসপি মো. সালাম কবিরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের