,

ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে রাস্তায় মাত্র একজন সমর্থক!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজ ছাড়ার পর প্রথমবারের মতো সোমবার নিজ শহর নিউইয়র্কে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। গত ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউজ ছেড়েছেন।

বর্তমানে তিনি ফ্লোরিডার মার-এ-লাগোতে বাস করছেন। তবে তিনি ম্যানহাটনের ফিফথ এভিনিউতে ট্রাম্প টাওয়ারের শীর্ষে তার বিলাসবহুল আবাসস্থলও রক্ষণাবেক্ষণ করছেন।

রোববার রাতে এসে পৌঁছানোর পর তাকে খুব অল্প সময়ের জন্য দেখা গেছে। নিউইয়র্ক পোস্টে প্রকাশিত একটি ছবিতে তাকে তার কালো এসইউভি’র পেছনের জানালা দিয়ে একজন সমর্থকের উদ্দেশে হাত নাড়তে দেখা গেছে।

ওই সমর্থক একাই ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে রাস্তায় দাঁড়িয়েছিল। তবে সোমবার দুপুরে প্রায় ২০ সমর্থকককে ট্রাম্প টাওয়ারের সামনে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে দেখা গেছে। তবে তাদের মধ্যে কেউ বলতে পারেনি ট্রাম্প শুভেচ্ছা জানাতে নিচে নেমে আসবেন কিনা। যেমনটা তিনি আগে করেছেন।

এদিকে টাওয়ারটি উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ পরিবেষ্টিত রয়েছে। ট্রাম্পের নিউইয়র্কে আসার বিষয়ে তার অফিস থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এ ছাড়া সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কাছে জানতে চাওয়া হলে তারাও কোনো তথ্য সরবরাহ করেনি।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক