সন্তানকে কোলে নিয়ে ডিউটিতে নারী ট্রাফিক পুলিশ, ভিডিও ভাইরাল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সন্তানকে কোলে নিয়ে ব্যস্ত সড়কে ডিউটি করছেন এক নারী ট্রাফিক পুলিশ সদস্য। এমন একটি ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা ওই নারীর নাম প্রিয়াঙ্কা। তিনি চন্ডিগর সেক্টরের ১৫/২০ সড়কে দায়িত্ব পালন করছেন। স্থানীয় কোনো এক বাসিন্দা ভিডিওটি করেছেন। এরপর ইন্টারনেট তা ছেড়ে দিলে ভাইরাল হয়।

আন্তর্জাতিক নারী দিবসের একদিন আগে রোববার এই ভিডিওটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এই বিষয়টি নিয়ে নারী ট্রাফিক পুলিশ কন্সটেবলের প্রসংশা করেছেন। তারা পরামর্শও দিয়েছেন শিশুটিকে যেন বাড়িতে রেখে আসা হয়।

প্রিয়াঙ্কার উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তার পাঁচ মাসের সন্তান রয়েছে। সে কাজ থেকে বিরতি নেননি। গত ৩ মার্চ মাতৃত্বকালীন ছুটি শেষ করে ডিউটি শুরু করেছেন তিনি।

প্রিয়াঙ্কা জানিয়েছেন, সময়ের আগেই সন্তান জন্ম নিয়েছে। তাকে বাড়িতে দেখাশোনার মতো কেউ নেই। স্বামী এবং শ্বশুরবাড়ি মহেন্দ্রগড়ে। চারদিন আগেই ডিউটিতে যোগ দিয়েছি। বাড়ির কাছে ডিউটি দেয়ার জন্য অনুরোধ করেছি। কাজ যেমন আমার কাছে প্রথম ঠিক তেমনি সন্তানও প্রথম। এর একটাও উপেক্ষা করার মতো নয়। এ জন্য সন্তানকে কোলে নিয়ে ট্রাফিক লাইনে গিয়েছিলাম।

এ বিষয়ে ট্রাফিকের উচ্চ কর্মকর্তা মণীশ চৌধুরী জানিয়েছেন, এ ঘটনা মেনে নেয়া যায় না। তার কাজের চাপ কমানোর কথা বলেছি আমি। এছাড়াও জানা গেছে, প্রিয়াঙ্কার স্থানে আগে থেকেই একজন পুরুষ কনস্টেবল ছিলেন। তাকে বাড়ি যাওয়ার জন্য বলা হলে পরবর্তীতে প্রিয়াঙ্কার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সূত্র: ইন্ডিয়া ডটকম ও জি নিউজ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ