,

বাংলাদেশ ফুটবল জাতীয় দল ঘোষণা, নতুন মুখ ৫

news-image

স্পোর্টস ডেস্ক : নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য আজ মঙ্গলবার জাতীয় দলের কোচ জেমি ডে ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন। এই দলে ৫ জন নতুন মুখ রয়েছেন।

তারা হলেন- বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেন, মোহামেডানের ডিফেন্ডার হাবিবুর রহমান এবং মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মোহাম্মদ ইমন ও মেহেদী হাসান এবং স্ট্রাইকার মেহেদী হাসান রয়েল।

অন্যদিকে, চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন স্ট্রাইকার নাবিব নেওয়াজ ও ডিফেন্ডার তপু বর্মণ। আর চোট কাটিয়ে দলে ফিরেছেন মতিন মিয়া।
উল্লেখ্য, ২৪ সদস্যের দলে সর্বোচ্চ সাতজন খেলোয়াড় বসুন্ধরা কিংসের, চারজন আবাহনী লিমিটেডের। তিনজন করে সাইফ স্পোর্টিং ও মুক্তিযোদ্ধা সংসদের। দুজন করে শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনীর।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। স্বাগতিক নেপাল আর বাংলাদেশ ছাড়া অংশগ্রহণকারী তৃতীয় দলটি হল কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। টুর্নামেন্ট সামনে রেখে ১৩ মার্চ করোনা পরীক্ষা করিয়ে পরের দিন থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ।

এরপর ১৮ কিংবা ২০ মার্চ তারা নেপালের উদ্দেশ্যে উড়াল দেবে। টুর্নামেন্টে খেলা হবে লিগ পদ্ধতিতে। বেশি পয়েন্ট পাওয়া দুই দল উঠবে ফাইনালে।

এক নজরে বাংলাদেশ দল

গোলরক্ষক: আনিসুর রহমান,আশরাফুল ইসলাম ও শহীদুল আলম

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান ও হাবিবুর রহমান

মিডফিল্ডার: বিপলু আহমেদ, মাসুক মিয়া, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা ও মেহেদি হাসান রয়েল

অনূর্ধ্ব ২৩ দলের সাতজন : গোলরক্ষক মিতুল মারমা, ডিফেন্ডার আতিকুমজ্জামান, মিডফিল্ডার আবু সাহেদ, রহিম উদ্দিন, ইমরান হাসান রিমন ও ফয়সাল আহমেদ ফাহিম ও স্ট্রাইকার মোহাম্মদ জুয়েল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের