,

এবার চলচ্চিত্রেও দেখা যাবে রূপান্তরিত নারী শিশিরকে

news-image

বিনোদন ডেস্ক : সংবাদ উপস্থাপনার পাশাপাশি একজন ট্রান্সজেন্ডার হিসেবে প্রথমবারের মতো চলচ্চিত্রেও অভিনয় করলেন তাসনুভা আনান শিশির। অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ ছবিতে একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে অভিনয় করলেন বাংলাদেশের প্রথম রুপান্তরকামী এই নারী সংবাদ পাঠিকা। এ ছাড়া সাঈদ শাহরিয়ার পরিচালিত ‘গোল’ চলচ্চিত্রেও কাজ করছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তাসনুভা ও অনন্য মামুন দুজনই। মামুন বলেন, শিশির দুর্দান্ত অভিনয় করেছেন। উচ্চারণ ও অভিনয় খুবই ভালো। শিশির উচ্চশিক্ষিত এবং থিয়েটারে তার কাজ করার অভিজ্ঞতা আছে। এ দুটি গুণ তাকে সাপোর্ট দিয়েছে। উনার কাজে আমি খুবই সন্তুষ্ট। কসাই’ ছবির শুটিং শেষ। এটি বুধবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়বে। এরপর দ্রুতই মুক্তি দেওয়া হবে।

শিশির শুধু সংবাদ উপস্থাপন নয়, তার দক্ষতা রয়েছে নাচ-গানেও। অভিনয়ের দক্ষতা দেখা যাবে তার আসন্ন চলচ্চিত্রে। এ ব্যাপারে শিশির বলেন, আমার হাতে দুটি সিনেমা আছে। কসাই ছাড়াও কাজ করছি সাঈদ শাহরিয়ার পরিচালিত ‘গোল’ সিনেমায়। দুটি ছবিতে আমার চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং।

গত ৮ মার্চ বেসরকারি চ্যানেল বৈশাখী টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে আত্মপ্রকাশ করেন শিশির। পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথে স্নাতকোত্তর করছেন তিনি। বাগেরহাটের মংলায় জন্ম নেওয়া শিশির ২০০৭ সাল থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত। কাজ করছেন নাটকের দল বটতলায়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের