শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই বাস চালক ও হেলপার গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও দেখে কেরাণীগঞ্জে চলন্ত বাস থেকে এক নারী যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন ‘এন মল্লিক’ পরিবহনের চালক ও হেলপার। তদন্তে স্বার্থে তাদের নাম-পরিচয় ও আটকের সময় জানায়নি র‌্যাব। জানা গেছে, আটকের পর এন মল্লিক পরিবহনের চালক ও হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে তাদের পরিচয় প্রকাশ করা হবে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মো. ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার কেরাণীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনায় এন মল্লিক পরিবহনের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কেরাণীগঞ্জের একটি রাস্তায় এন মল্লিক পরিবহনের বাসটি দাঁড়িয়ে ছিল। এরপর যখন বাসটি চলতে শুরু করে। তার কয়েক সেকেন্ডের মধ্যেই এক নারীকে দরজা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাসটি জোরে চলে যায়। পরে ওই নারী মাটিতে পড়ে গড়াগড়ি করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা