,

বাস থেকে প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ায় সেই চালক ও হেলপার আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় বাস থেকে ধাক্কা দিয়ে বাক্‌প্রতিবন্ধী এক নারী যাত্রীকে রাস্তায় ফেলে দেওয়া হয়। ঘটনাটির একটি ভিডিওচিত্র সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ঘটনায় ‍যুক্ত বাস চালক ও হেলপারকে আটক করেছে র‍্যাব। বাসটিও জব্দ করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হচ্ছে, চলন্ত বাস থেকে বাক প্রতিবন্ধী নারী যাত্রীকে ছুড়ে ফেলার ঘটনায় এন মল্লিক পরিবহনের চালক ও হেলপারকে গ্রেপ্তার ও বাস জব্দ করা হয়েছে।

সোমবার রাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের কুটিয়ামারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

রবিবার বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় বাস থেকে ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

এ নিয়ে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা গণমাধ্যমে উঠে আসে।

ভিডিও চিত্রেই দেখা যায়, গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে। বাসটির চালক সবুজ মিয়া (৪০) ও তার সহকারী হাসান (২২।

পরে একটি টাইলসের ওপর লিখে বাক প্রতিবন্ধী ওই নারী জানান যে ভাড়া না দিতে পারায় তার সঙ্গে এমন আচরণ করা হয়েছে।

তিনি লেখেন, ‘এন মল্লিক কোনাখোলা থেকে উঠাইসে। ভাড়া নাই। এন মল্লিক কোনো দিনও আমার থেকে ভাড়া নেয় না। এরা ভাড়া চায়। দিতে না পারায় এমুন ব্যবহার। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে নাই। তাই বুজাবার চেষ্টা করসিলাম।’

এ ঘটনার পর স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করে জড়িতদের শাস্তি দাবি করেছিল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের