,

নারী দিবসে সম্মাননাসহ নাগরিকত্ব পেলেন লুসি হেলেন

news-image

অনলাইন ডেস্ক : করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সময়তার বিশ্ব- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে লুসি হেলেনকে বাংলাদেশি নাগরিকত্ব সনদ সম্মাননা দেয়া হয়।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে সার্কিট হাউস চত্বরে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানের আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে নারী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। পরে সার্কিট হাউস ধানসিঁড়ি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল।

বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশালের জেলা পুলিশ সুপার মো. ফারুক, বাংলাদেশ মহিলা পরিষদের বরিশালের সভাপতি রাবেয়া খাতুন, বরিশাল সনাকের সভাপতি শাহ্ সাজেদা প্রমুখ।

বরিশালের নারী উন্নয়নে অবদান রাখার জন্য মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচ নারীকে বিশেষ ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

এছাড়া, বরিশালের জেলা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় বরিশাল নির্বাচন অফিসের পক্ষে থেকে বিদেশি নাগরিক লুসি হেলেনকে বাংলাদেশি নাগরিকত্ব স্বীকৃতি প্রদান করা হয়। একইসঙ্গে বরিশাল সমাজ সেবা অফিসের সহযোগিতায় লুসি হেলেনকে বয়স্ক ভাতার বই প্রদান করা হয়।

এছাড়াও বরিশাল ১৭নং ওয়ার্ডের সাংবাদিক শাহিনা আজমিন, বরিশাল ভাটিখানার জাহানার বেগম সপ্না, বরিশাল ২৩নং ওয়ার্ডের জোবেদা খানম, বরিশাল সদর উপজেলা ভাইরাস চেয়ারম্যান রেহেনা বেগমকেও নারী সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বরিশালে সিএফপি সংগঠন এর পক্ষ থেকে পাঁচ দরিদ্র নারীকে সচল হওয়ার জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের