শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রবাসী তোতা হত্যায় ৯ আসামির মৃত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে প্রবাসী নেছার আহমেদ ওরফে তোতা নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৯ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জারিমানা করা হয়।

আজ সোমবার (৮ মার্চ) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. জোবায়ের, দিদার, আবু বক্কর বাঁশি, ইসমাইল, মো. জঙ্গ, শাহীন, বাবুল, ল্যাডা নাছির ও নুরুল ইসলাম। এদের মধ্যে শাহীন ছাড়া বাকি সবাই পলাতক।

২০০৩ সালে ১ নভেম্বর ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙামাটিয়া গ্রামের নেছার আহমেদ ওরফে তোতাকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন তার স্ত্রী মোর্শেদা আক্তার বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, তোতার সঙ্গে এলাকার পূর্বশত্রুতা ছিল আসামিদের। ২০০৩ সালের ১ নভেম্বর পাওনা টাকা উদ্ধারের কথা বলে নেছারকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরদিন দক্ষিণ রাঙামাটিয়া গ্রামে একটি পাহাড়ের পাদদেশ থেকে তোতার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা