‘ফেক আইডি’র সেই মেয়েটিই এখন ফুটবলার সোহেল রানার বউ

news-image

অনলাইন ডেস্ক : ঘটনাটি ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারির। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছিলেন মিডফিল্ডার সোহেল রানাও। ম্যাচটি বাংলাদেশ হেরে গিয়েছিল ২-৩ গোলে। সেদিন গ্যালারিতে ছিলেন সায়েদা তামিলা সিরাজী। সে ম্যাচে হারলেও তামিলার মন জিতে নিয়েছিলেন সোহেল রানা।

সেদিনই প্রথম স্টেডিয়ামে বসে খেলা দেখেছিলেন তামিলা। মাঠের এতো এতো ফুটবলারের মধ্যে সোহেলের খেলা আলাদাভাবে ভালো লেগেছিল তার। পরে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রথমে সোহেল রানার বন্ধু হন তামিলা। পরে গড়ে উঠে প্রেমের সম্পর্ক।

মজার বিষয় হলো প্রথম দিকে তামিলার সেই ফেসবুক আইডিকে ‘ফেক আইডি’ ভাবতেন সোহেল রানা। তবে তামিলার কাছ থেকে আসা মেসেজগুলো ঠিকই মনোযোগ দিয়ে পড়তেন তিনি। ফেসবুকে ছয় মাসের পরিচয় শেষে ধানমন্ডির এক রেস্তোরাঁয় তারা দেখা করেন। প্রথম দেখাতেই তামিলাকে ভালো লেগে যায় সোহেলের। এরপরই প্রেম! ছয় বছরের প্রেম পূর্ণতা পেয়েছে বিয়ের মাধ্যমে। রোববার দুপুরে ধানমন্ডির এক রেস্তোরাঁয় সোহেল ও তামিলার বিয়ে সম্পন্ন হয়।

সকলের কাছে দোয়া চেয়েছেন সোহেল রানা। তিনি বলেন, “সবাই আমাদের জন্য দোয়া করবেন। সব সময় এক সাথেই থাকতে চাই আমরা।”

ফুটবলারদের ক্যাম্প বন্ধ। তাই বিয়েতে উপস্থিত ছিলেন না সোহেলের কোনো ক্লাব সতীর্থ। পরবর্তীতে আরো বড় আয়োজন করে বিবাহোত্তর অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে এই দম্পতির।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন