,

সাতক্ষীরায় বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

news-image

সাতক্ষীরা সংবাদদাতা : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই।

রবিবার রাত ৯টার দিকে জগনন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোস্তফা মল্লিক (৩৫)। তিনি জগনন্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে এবং পাটকেলঘাটা বাজারের একটি প্রাইভেটকার গ্যারেজের মিস্ত্রি।
কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান জানান, আপন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। বড় ভাই শাহজাহান মল্লিক দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ছোট ভাই মোস্তফা মল্লিককে। পরে তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বড় ভাই কুপিয়ে ছোট ভাইকে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মারুফা আক্তার বাদী হয়ে বড় ভাই শাহজাহান মল্লিক, তার স্ত্রী নাহার মল্লিক ও স্থানীয় বাবুল বিশ্বাসসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা