শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব শিক্ষার্থীকে ১০ হাজার টাকা অনুদান দেওয়ার খবর গুজব

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের সব শিক্ষার্থীকে ১০ হাজার টাকা সরকারি অনুদান দেওয়ার গুজব ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে এমন ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। গুজবে বিশ্বাস করে গত কয়েকদিনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভিড় করতে দেখা গেছে।

প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র নিতে দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসায় ভিড় করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া দেশের কম্পিউটারের দোকানগুলোতে দেখা গেছে উপচে পড়া ভীর। একসঙ্গে বিপুল সংখ্যক আবেদনের ফলে মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাউন হয়ে যাওয়ারও খবর পাওয়া গেছে।

গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে সেখানে টাকার পরিমাণ উল্লেখ ছিল না। তা ছাড়া নীতিমালা ও শর্ত অনুসারে সবাই আবেদনের যোগ্যও না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে সবাইকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। সেই গুজবের রেশ ধরে দেশের সরকারি স্কুল-কলেজগুলোতে প্রত্যয়নপত্র নিতে ভিড় করেন হাজারো শিক্ষার্থী।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, করোনার কারণে ক্ষতিগ্রস্ত সীমিত সংখ্যক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে যাচাই-বাছাই করে অনুদান দেওয়া হবে, সবাইকে নয়। এই বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এর আগে প্রতারণা এড়াতে শিক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করে। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সতর্কবার্তায় সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সর্তক থাকার আহ্বান জানানো হয়।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প