,

করোনার টিকা গ্রহণ করা মানেই করোনামুক্ত নয় : স্বাস্থ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকা গ্রহণ করা মানেই করোনামুক্ত নয়, স্বাস্থ্যবিধি না মানায় দেশে আবারো করোনার সংক্রমণের হার বাড়ছে। আজ রবিবার দুপুরে পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরে ঐতিহাসিক ৭ই মার্চের ওপর এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

আলোচনাসভায় মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের মাধ্যমে ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়ন করা মানেই তাকে স্মরণ করা।

সবার জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিতকরণ নিয়ে জাহিদ মালেক বলেন, নতুন বছরে আমরা সবার ভ্যাক্সিনেশন নিশ্চিত করতে চাই, এ জন্য সরকার সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করেছে।

এ সময় তিনি করোনা মোকাবেলায় বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, ব্লুমবার্গসহ অনেকে বাংলাদেশের প্রশংসা করেছে বলেও জানান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের