,

মিয়ানমারে রাতভর অভিযান, বিক্ষোভে গুলি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক সরকারবিরোধী বিক্ষোভকারীদের ধরতে শনিবার রাতভর দমনমূলক অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। এরপর আজ ইয়াঙ্গুনসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানো হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, রবিবার সকাল থেকেই দেশজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এরপরই ইয়াঙ্গুনসহ বেশ কিছু এলাকায় কঠোর হতে থাকে পুলিশ। ছুড়তে শুরু করে ফাঁকা গুলি, টিয়ার গ্যাস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ইয়াঙ্গুনের তামওয়ে এলাকায় গত রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। ব্যবহার করে সাউন্ড গ্রেনেড। সামরিক জান্তার নিয়োগ করা এক কর্মকর্তার বিরুদ্ধে এলাকাটির লোকজন বিক্ষোভ দেখান।
রাতভর পুলিশের মারমুখী আচরণ সম্পর্কে সেখানকার এক বাসিন্দা বলেন, আমরা সত্যিই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম।

গত ১ ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনী নির্বাচিত নেত্রী অং সান সু চিসহ বেসামরিক সরকারের শীর্ষ নেতাদের আটক এবং রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে অচলাবস্থা সৃষ্টি হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের