,

মেসির নৈপুণ্যে শীর্ষ দুইয়ে বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : কোচ রোনাল্ড কোম্যানের কথার মান রাখলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি।

নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়ে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছেন।

শনিবার রাতে ওসাসুনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ের পর অনেকটা নির্ভার মেসি ও তার দল। শীর্ষস্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান এখন মাত্র দুই পয়েন্ট।

ওসাসুনার মাঠে শনিবার ম্যাচের ৩০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার জর্দি আলবা।

আর এই গোলের নেপথ্য কারিগর অধিনায়ক মেসি। মেসির নিখুঁত ক্রসে জালের খুব কাছে বল পেয়ে যান জর্দি আলবা। সেখান থেকে জোড়ালো শটে ওসাসুনার জাল কাঁপান এই মিডফিল্ডার।

ম্যাচজুড়ে অবশ্য মেসিও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বেশ কয়েকটি আক্রমণ শানিয়ে গেছেন। যদিও সফল হননি তিনি।

ওই গোলের আগে ম্যাচের ১৯ মিনিটের মাথায় প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন মেসি। গোল বাঁচাতে তাকে ফাউল করে লাল কার্ড দেখেন ওসাসুনার গোলরক্ষক সার্জিও হেরেরা। তবে মেসি অফসাইডে থাকায় সিদ্ধান্ত ফিরিয়ে নেন রেফারি।

১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমেই গোল পেতে মরিয়া হয়ে ওঠেন মেসি। তিন মিনিটের মাথায় লক্ষ্য বরাবর জোরাল শট নেন মেসি। সুনিপূন দক্ষতায় সেটি ফিরিয়ে দেন গোলরক্ষক হেরেরা। এর ২০ মিনিট পর মেসির ফ্রি কিক ওসাসুনার পোস্ট পোস্ট ঘেঁষে চলে যায়। সে যাত্রায়ও ব্যর্থ হন মেসি।

তবে তাতে বার্সার জয় রুখতে পারেননি প্রথমার্ধে লালকার্ড থেকে বেঁচে ফেরা গোলরক্ষক হেরেরা।

৮৩তম মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে বাম পায়ের বুলেট গতির শট নেন ইলাইস মরিবা। ঝাঁপিয়ে পড়ে বলকে ছুঁতে পারলেও গতির কাছে পরাস্ত হন হেরেরা। বল সোজা ঢুকে পড়ে জাল স্পর্শ করে। বার্সেলোনার হয়ে এটিই তরুণ ইলাইসের প্রথম গোল।

এ জয়ের পর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে বার্সেলোনা। ২৬ ম্যাচ শেষে ১৭ জয় ও ৫ ড্রয়ে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। দুই ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো। তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট।

ম্যাচ হাইলাইটস দেখুন –

https://youtu.be/hj5duLsUWqM

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের