শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির ব্রিগেডে মিঠুন-অক্ষয়!

news-image

বিনোদন ডেস্ক : বিজেপির সভা সমাবেশে এর আগে তেমন তারকা সমাবেশ না দেখা গেলেও এবার যেন তারকা হাট বসতে চলেছে! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোববারের ব্রিগেড সমাবেশে যোগ দিচ্ছেন ‘মহাগুরু’ খ্যাত তারকা মিঠুন চক্রবর্তী ও সুপারস্টার ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। বিজেপির পক্ষ থেকে এমন কথা জানিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

শুধু অক্ষয় বা মিঠুন নয়, আরও অনেক তারকাই নাকি থাকছেন মোদির ব্রিগেডে। তবে কারা থাকছেন সে বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি রুদ্রনীল ঘোষ।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে অক্ষয় কুমারের ঘনিষ্ঠতার ইতিহাস দীর্ঘ। তাদের সুসম্পর্কের কথাও সকলের জানা। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মোদির সাক্ষাৎকারও নিয়েছিলেন অক্ষয়। সেই সাক্ষাৎকার নিয়ে অবশ্য বিরোধীদের তিক্ত আক্রমণের মুখে পড়তে হয়েছিল এই বলিউড সুপারস্টারকে। কারণ, বিরোধীরা অভিযোগ করেছিলেন, অক্ষয় প্রধানমন্ত্রীকে সমস্ত ‘ছেলেভোলানো’ এবং ‘বোকা বোকা’ প্রশ্ন করেছিলেন। যার প্রকৃষ্টতম উদাহরণ ছিল, মোদি আম কীভাবে খান। খোসা ছাড়িয়ে? নাকি না ছাড়িয়ে? ওই সাক্ষাৎকারে প্রশ্নের মান নিয়ে অবশ্য অক্ষয় কুমারও কোনও সমালোচনার তোয়াক্কা করেননি। তাকে ‘ভক্ত’ বলে নেটিজেনরা বিদ্রূপ করেছিলেন। কিন্তু অক্ষয় কোনও প্রতিক্রিয়া দেননি।

বিজেপি সূত্র জানিয়েছে, নরেন্দ্র মোদি ও অক্ষয় কুমারের সম্পর্কের সুবাদেই অক্ষয়কে ব্রিগেডের সমাবেশে নিয়ে আসা হচ্ছে। মিঠুন ব্রিগেডে আসবেন বলে জল্পনা প্রচার হলেও অক্ষয় কিন্তু ‘চমক’। এর আগে বাংলার কোনও রাজনৈতিক সভায় বলিউডের এই সুপাস্টারকে দেখা গেছে বলে কেউ মনে করতে পারছেন না। মূলত তৃণমূলের সভা-সমাবেশেই তারকাদের ভিড় দেখা যায়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা