,

ফের বিয়ে করতে চান চিত্রনায়িকা মুনমুন

news-image

বিনোদন ডেস্ক : বিবাহবিচ্ছেদের স্মৃতি ভুলতে না ভুলতেই ফের বিয়ে করতে চাইলেন চিত্রনায়িকা মুনমুন। পরপর দুই বার বিয়ে হলেও টেকেনি কোনো সংসার। বিচ্ছেদের পর অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুনমুন। কিন্তু সন্তানদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদল করেছেন এই অভিনেত্রী।

এবার জানা গেলো, বিচ্ছেদের অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চান তিনি। মনের মতো ছেলে পেলে চলতি বছর বা আগামী বছরই তৃতীয় বিয়ে করতে চান মুনমুন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা আরও বলেন, বিয়ের পরিকল্পনা আছে। জীবন কারও জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো। জীবনে যা ঘটেছে সেরকম ঘটনা অনেক শিল্পীর জীবনেই ঘটে। শিল্পীদের জীবনটা একটু এলোমেলোই হয়।

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা মুনমুন। ১৯৯৬ সালে মৌমাছি সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে এখন খুব কম সিনেমাতেই তাকে দেখা যায়। গত সেপ্টেম্বরে তিনি ‘আগুন আর কতটুকু পোড়ে’ ছবিতে অভিনয় করেন। এটিই ছিল শেষ অভিনয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা